প্রচ্ছদ জাতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে সাংবাদিকদের যে ধোলাইটা দিছেন, একদম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে সাংবাদিকদের যে ধোলাইটা দিছেন, একদম

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি গুরুত্বপূর্ণ নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাংবাদিকদের একাংশের প্রশ্ন যেন বারবার ঘুরেফিরে আসছে ভারতকে ঘিরেই—যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে দেখা হবে কি না, বৈঠক হবে কি না—ইত্যাদি।

এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা।

তিনি প্রশ্ন তুলেছেন—“ব্রেকফাস্টে ইন্ডিয়া, লাঞ্চে ইন্ডিয়া, ডিনারে ইন্ডিয়া—তাহলে নিজের খাবার কখন খাবেন?”

তার বক্তব্যের মূল বার্তা ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শুধু একটি দেশকে ঘিরে না থেকে নিজেদের জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক অগ্রাধিকারকে গুরুত্ব দিতে হবে।

জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান, স্বার্থ ও বিভিন্ন বৈশ্বিক ইস্যু তুলে ধরাই হওয়া উচিত প্রধান লক্ষ্য—কার সঙ্গে সাইডলাইনে দেখা হবে, সেটি যেন আলোচনার মূল বিষয় না হয়ে যায়।

সবশেষে বলা যায়, ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারে শুধু “ইন্ডিয়া” খোঁজার বদলে এবার নিজের দেশের মেন্যুতেও একটু নজর দেওয়া দরকার!