প্রচ্ছদ জাতীয় সাংবাদিক সাইফুর রহমান সোহাগের কথাগুলো শুনলে!

সাংবাদিক সাইফুর রহমান সোহাগের কথাগুলো শুনলে!

সাংবাদিক সাইফুর রহমান সোহাগের কথাগুলো শুনলে বিষয়টির মধ্যে থাকা ব্যঙ্গ আর প্রতিবাদের ভাষা স্পষ্ট বোঝা যায়!

তিনি বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেবের পুলিশ যেহেতু জিয়াউল আহসানকে হাতকড়াই পরাতে পারেনি, সেহেতু তাঁকে আর কষ্ট করে আদালতে তোলারও প্রয়োজন নেই!

এমনকি আগামীকাল জিয়াউল আহসান সাহেব যদি কারাগারে থাকতে না চান, তাহলে তাঁকে রাষ্ট্রীয় এসকর্ট দিয়ে যথাযোগ্য সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি!

কথাগুলো নিছক কোনো সাধারণ মন্তব্য নয়, বরং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা ও আইন প্রয়োগের ধরন নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক প্রতিবাদ।

প্রশ্ন হচ্ছে, যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গু*/ম, নি/র্যা/তন ও হ**/ ত্যা র অভিযোগের শি/কার হয়েছেন, সেই সময়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজ কেন এমন নমনীয়তার প্রশ্ন উঠছে?

১৬ বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, নি/র্যা/তিত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়ে আজও কষ্ট বয়ে বেড়াচ্ছেন—তাঁদের ত্যাগের মূল্য কি এভাবেই দেওয়া হবে?

যদি অভিযুক্তদের প্রতি বিশেষ সুবিধা বা বাড়তি সম্মান দেখানোর অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন উঠবেই। কারণ ক্ষমতার পরিবর্তনের পর মানুষ প্রতিশোধ নয়, ন্যায়বিচার দেখতে চায়।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের সঙ্গে কোনো ধরনের আপস করা হলে, সেই প্রশ্নের জবাবও একদিন দিতে হবে