প্রচ্ছদ জাতীয় রাতে হঠাৎ কয়েকজন এসে মাথায় গু’লি, বিএনপি নেতা নি’হত

রাতে হঠাৎ কয়েকজন এসে মাথায় গু’লি, বিএনপি নেতা নি’হত

খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির শেখ রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।