
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা জাতির জন্য লজ্জা বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, এমন একটা অসভ্য বর্বর সমাজের দিকে এই স্বাধীনতাবিরোধী অপশক্তি এই জাতিকে নিতে চায়, যেখানে একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবর খুঁড়তে হয় তার স্ত্রী এবং কন্যাকে—এটা জাতির জন্য লজ্জা।
তিনি বলেন, আজকে জুলাইয়ের চেতনার কথা বলে ধারাবাহিকভাবে ঘৃণা বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি করছেন তারা।










































