প্রচ্ছদ জাতীয় বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে

বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে

বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব।

ড. মাহদী আমিন বলেন, শহিদ পরিবার ও আহতদের পাশে আমরা থাকতে চাই। অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবুও শহিদের মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

তিনি জানান, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বিএনপি। আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে আমরা অবশ্যই সবাই মিলে বিচার নিশ্চিত করব।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। আমি কথা দিচ্ছি, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।