
বরিশালে আলোচিত এক ব্যবসায়ীর সংবেদনশীল অঙ্গে আঘাত করে চেক-স্ট্যাম্পে সই নেয়ার ঘটনার আগে ব্যবসায়ীক দ্বন্দ্বের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
৪ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের অফিস কক্ষে আলোচিত মোস্তাফিজুর রহমান লিটু ও আরও দুইজন রয়েছেন। এছাড়াও একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছেন। তবে তাকে ভিডিওতে দেখা যায়নি। যেখানে মোস্তাফিজুর রহমান লিটু পাওনা টাকা দাবি করছেন। তার সঙ্গে থাকা আরও দুজন তাকে টাকা ফিরিয়ে দেয়ার জন্য বলছেন।
লিটুর স্ত্রী লুবনা হোসেন জানান, ঘটনাটি আলোচিত ওই ঘটনার দিনই অর্থাৎ ২৭ জুন। আলোচিত ঘটনার আগে লিটু গিয়েছিল টাকা চাইতে।
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
উল্লেখ, গত ৫ জুলাই বরিশালে এক ব্যবসায়ীকে সংবেদনশীল অঙ্গে আঘাত করে চেকে সই রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।













































