প্রচ্ছদ জাতীয় এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, তাদের শেখ...

এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত:

জুলাই নিয়ে মেহের আফরোজ শাওনের কটুক্তি শেখ হাসিনার অপরাধের শামিল। এতো রক্ত, এতো ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারেনা বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়, তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।

জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার সংশ্লিষ্টরা যেসকল বিতর্কিত কাজ করেছে, সেটি নিয়ে সমালোচনা করতে গিয়ে যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, স্বয়ং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশ নয়।

বাংলাদেশের আলোবাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মত পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, জুলাই আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোন দল এক জিনিস নয়। জুলাই কোন ব্যক্তির নয় জুলাই সামষ্টিক।

জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয় নি, জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না