
সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, জুলাই নাম দিয়ে যত সংগঠন আছে, বেশির ভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত। এরা বিএনপির সঙ্গে সম্পর্কিত না এবং এরা নিজেদের ফেসবুক পেজে বিএনপিকে গালাগাল করে।
সম্প্রতি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কালের সংলাপ টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আনিস আলমগীর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছিল একটা ফ্রেশ মাইন্ডে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ছাত্রসমাজ যে ভূমিকা রেখেছে, তাদের দিয়ে নতুন একটা সমাজ, নতুন ধরনের রাজনীতির চিন্তাধারা থেকেই এ দলটার উৎপত্তি হয়েছিল। কিন্তু দেখা গেল যে কার্যত এরা ওদেরই (জামায়াতে ইসলামী) বি-টিম।
এদের রাজনীতি শুরু থেকেই এদের বেশির ভাগ লোকজন যারা সামনে ছিল তারা একসময় ছাত্রশিবির করত কিংবা জামায়াতে ইসলামের সঙ্গে জড়িত ছিল।
তিনি বলেন, এনসিপি সত্যিকার অর্থেই জামায়াতের একটা বি-টিম। জামায়াত এ ধরনের বি-টিম আরো রেখেছে। কতগুলো সামাজিক সংগঠন ও জুলাই গণ-অভ্যুত্থান নাম দিয়ে যত সংগঠন আছে, সবগুলো কিন্তু এক জায়গায় জামায়াতে ইসলামীর আরেকটা উইং।
এগুলো নানা ফিল্টার করা বুঝতে পারবেন না যে এগুলো আসলে জামায়াতের কি না।
তিনি আরো বলেন, এদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে ও এদের কার্যক্রম ফলো করলে বোঝা যাবে জুলাই নাম দিয়ে সবগুলোই জামায়াতের উইং হিসেবে কাজ করছে।
সূত্র : কালের কণ্ঠ










































