
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা প্রায় সব দলই ইতোমধ্যে গোল হজম করেছে। যেই তালিকায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু করে অপ্রতিরোধ্য ফ্রান্সও রয়েছে।
এমনকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও পেতে হয়েছে গোলের সাদ। পর্তুগাল-ইংল্যান্ডের মতো শক্ত দলও গোল হজম করেছে। ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে।
দ্বিতীয় রাউন্ডও শেষ হওয়ার পথেই। তবে এমন একটি ব্যাপার রয়েছে যা চোখ কপালে ওঠার মতো। এমন দুইটি দল রয়েছে, যারা এখনও একটি গোলও হজম করেনি এই আসরে।
গ্রুপ পর্ব থেকে নক-আউটে ওঠার পথে স্পেনের রক্ষণভাগ ছিল এককথায় অনবদ্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচগুলোতে নিজেদের শক্তিমত্তা পুরোপুরি মেলে ধরেছে তারা। সৌদি আরবের বিপক্ষে জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুযেকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ৩ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি গোল হজমের খাতায় শূন্য ধরে রেখেছে তারা।
বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো ঘরের মাঠে এক অপ্রতিরোধ্য প্রাচীর গড়ে তুলেছে। আজ মেক্সিকো শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইকুয়েডরকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ১৬তে জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঞ্জেলকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি কোনো স্ট্রাইকার। গ্রুপ পর্ব এবং রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষের জালে মোট আটটি গোল করেছে মেক্সিকো। কিন্তু হজম করেনি একটি গোলও।
Gnews.pngThe Daily Campus এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আরও দেখুন
শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস
Primary & Secondary Schooling (K-12)
বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি
ফুটবল এর আরও সংবাদ
বিশ্বকাপের ইতিহাসে যে রেকর্ড শুধু মেসি-এমবাপ্পের
বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন
বিশ্বকাপে সবচেয়ে কম দৌড়ে সবচেয়ে বেশি গোল মেসির
জার্মান ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে তল্লাশি
আনচেলত্তির ছোঁয়ায় যেভাবে বদলে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র
চোট নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা
ট্যাগ:











































