
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয় তাহলে সেই পতনে আমাদের কিছু করার থাকবে না। কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
পাটোয়ারী বলেন, বাংলাদেশে দুইটা পক্ষ- একটা হলো বাঙলা আরেকটা ভারত। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাঙলা পক্ষের সঙ্গে আপনাদের কঠিন লড়াই হবে। এবং এই লড়াইয়ে যদি আপনাদের আবারও পতন হয় তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না। কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন।
‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’
‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’
তিনি আরও বলেন, তারা আমাদের বারবার বলে যে, ছোট ছোট পোলাপান তাদের নাকি ধমক দিয়ে কথা বলে। তিনি বলেন, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল।
খুলনা বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অনেকে।
সূত্র: কালবেলা













































