প্রচ্ছদ জাতীয় ডিমের দামে বড় পতন, ডজন কত?

ডিমের দামে বড় পতন, ডজন কত?

রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের বাজার দর কমেছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও সপ্তাহের শেষ দিকে ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

আর ৩০টির এক ট্রে বিক্রি হচ্ছে ২৯০/ ৩০০ টাকায়। যা বিক্রি হচ্ছিল ৩৫০ টাকায়।

আকারভেদে ডিমের দাম ডজনে ২৪ টাকা কমে বর্তমানে বিক্রি ১২০ টাকা ডজন। প্রতি পিচ ডিমে ২ টাকা পর্যন্ত কমেছে।

প্রতি ১০০ পিচ ডিমে ২০০ টাকা আর এক হাজার ডিমে ২ হাজার টাকা পর্যন্ত কমেছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও অতিরিক্ত গরমের কারণে ডিমের বিক্রি কিছুটা কমে যাওয়ায় বাজার দর কমেছে।

ক্রেতারা জানান, ডিমের বাজার দর এখনো বেশি। আরো কমার দরকার।

ডজন ১০০ টাকার বেশি হলে নিম্নআয়ের মানুষের জন্য সমস্যা। ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহ বেশি ও গরমের কারণে বিক্রি কিছুটা কমে যাওয়ায় ডিমের বাজার দর কমেছে। এতে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা ভালো হয়েছে।