প্রচ্ছদ জাতীয় ড. জাহেদকে দিল্লীতে প্রবেশে বাধা দেয়ায় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

ড. জাহেদকে দিল্লীতে প্রবেশে বাধা দেয়ায় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দুই ঘণ্টা তাকে দিল্লী ইন্দিরাগান্ধী এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমাদের কূটনীতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। নোটিশ দিলে বিবেচনা করা হবে।