প্রচ্ছদ জাতীয় কোরবানির মাংস কাটতে প্লেনে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

কোরবানির মাংস কাটতে প্লেনে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

চলছে মাংস কাটার যন্ত্রপাতির শান দেওয়ার কাজ। নিচ্ছেন কসাইরা ঢাকা যাওয়ার প্রস্তুতি।

দলগতভাবে এসব কসাই দু-একদিনর মধ্যে রাজধানী ঢাকার উদ্দেশে। প্রতিবছর তারা এভাবে ঢাকায় গিয়ে থাকেন।
এবারও তার ব্যতিক্রম নয়। স্থানীয় ট্রাভেল এজেন্সি থেকে তারা বিমান টিকিটও কিনেছেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম ছোটুয়া জানান, প্রতিবছর নীলফামারীর সৈয়দপুর থেকে বিপুলসংখ্যক কসাই কোরবানির মাংস কাটতে এবং বাড়তি আয়ের জন্য ঢাকামুখী হয়ে থাকেন। ঈদের আগে বিমানগুলো ভাড়া কমিয়ে থাকেন।

এ সুযোগটি নিয়ে থাকেন কসাইরা।
তিনি জানান, সৈয়দপুরে এক লাখ টাকা দামের একটি গরু বানিয়ে সর্বোচ্চ আট হাজার টাকা পাওয়া যায়। অথচ ঢাকায় একই কাজের জন্য পাওয়া যায় ২০ থেকে ২৫ হাজার টাকা। একজন অভিজ্ঞ কসাই ঈদের তিনদিনে অন্তত ১০টি গরুর মাংস কাটতে পারেন। ফলে তিনদিনের কাজ শেষে অনেকে ভালো আয় করে বাড়ি ফেরেন।

সৈয়দপুর থেকে ঢাকা চলাচলকারী নাবিল এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ ও নাদের পরিবহনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছেন কসাইরা। অনেকে টিকিট নিয়েছেন বিমানের। এভাবে যাতায়াতে কসাইরা সৈয়দপুরের কসাই সমিতি থেকে টাকা-পয়সা ধার নিয়েছেন।

সৈয়দপুরের উপকণ্ঠের কসাই আলাউদ্দিন জানান, আমাদের কসাইয়ের মোবাইলফোন নম্বর ঢাকার কোরবানিদাতার কাছে রয়েছে। কয়জন লাগবে সে অনুযায়ী আমরা কসাই নিয়ে যাই। আমার দল মূলত গুলশান, বনানী এলাকায় কাজ করে থাকেন।

ঈদ শেষে আবার কেউ প্লেনে, কেউ বাস বা ট্রেনে করে ফিরে আসেন। শুরু হয় পুরোনো জীবনের ব্যস্ততা।