প্রচ্ছদ জাতীয় শিবির যেসময় বখে যায়, তখন নাসীরুদ্দীন পাটওয়ারী হয়: রাশেদ খাঁন

শিবির যেসময় বখে যায়, তখন নাসীরুদ্দীন পাটওয়ারী হয়: রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমরা দেখেছি ঢাবিতে বাম রাজনীতি করতো। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দেখলাম, সে নামি শিবিরের সাথি ছিল। অর্থাৎ, নাসীরুদ্দীন পাটওয়ারী একজন বাম শিবির। শিবির যেসময় বখে যায়, তখন নাসীরুদ্দিন পাটওয়ারী হয়।

আজ শনিবার (২৩ মে) গণমাধ্যমকে এসব কথা বলেন রাশেদ। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেখলাম আমাকে নিয়ে মন্তব্য করেছেন। তার কথা-বার্তা এতটাই জঘন্য যে এগুলা আসলে কোনো রাজনৈতিক ভাষা না।

তিনি আরও বলেন, আমি রাশেদ খাঁন ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। ওইসময় নাকি আমি হাসিনার সাথে আঁতাত করেছি, তাই সরকার পতন হয় নাই। ২০১৮ সালে কোটা সংস্কার রাজনৈতিক আন্দোলন ছিল না। ২০২৪ সালেও ছিল না। কিন্তু হাসিনা যখন গুলি চালানোর নির্দেশনা দেয়। শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটল, এই কারণেই গণঅভ্যুত্থান শুরু হলো। এখন ১৮ সালে শেখ হাসিনা যে গুলি চালায় নাই, সেই দায় কি আমার? একই তো আন্দোলন।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের যে দায়িত্ব ছিল, আমরা যথাযথভাবে পালন করেছি। আমরা শিক্ষার্থীদের কথা দিয়েছি, যতক্ষণ না আন্দোলন সফল হবে আমরা রাজপথে থাকবো। সেসময় আমাদের নানা অফার দেওয়া হয়েছে, সেই অফার আমরা প্রত্যাখ্যান করেছি। ওই সময় আমি বলেছিলেন, এটা কি কারও বাপের রাষ্ট্র।

তিনি বলেন, যে কারণে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। ওই মামলায় আমি একটানা ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলাম। অতিরিক্ত তিনদিন পুলিশের হেফাজতে ছিলাম। তুমি নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ছিলা?

রাশেদ খাঁন বলেন, আমাকে নাকি কেউ চেনে না! আমি নাকি টিআরপির জন্য তার সমালোচনা করছি। তুমি কী করছো? তুমি যে গালাগাল করছো, কেন করছো? রাশেদ খানের জন্ম না হলে আজকে তোমরা যে বড়বড় নেতা হয়েছো, এই নেতা হইতে পারতা না, ঠিক আছে!

তিনি আরও বলেন, অনেকে বলে নুরুল হক নুর মাইর খাইতে খাইতে ভিপি হইছে, পরবর্তীতে মন্ত্রী হইছে। নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো তার পথ ধরেছে। দেখেন নুর কোনোদিন গোপালগঞ্জ দিয়ে সেনাবাহিনীর এপিসিতে পালিয়ে আসে নাই। নুরুল হক নুর কখনো এইভাবে পুলিশের গাড়িতে পালিয়ে আসে নাই।