প্রচ্ছদ জাতীয় মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মার্কেট, বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, আজ ১২ মে থেকে ঈদুল আযহা পর্যন্ত মার্কেট, বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আরও বলা হয়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আযহা পর্যন্ত মার্কেট, বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

সূত্র : news24bd