প্রচ্ছদ জাতীয় পতনের দেড় ঘণ্টা পর ফের ঊর্ধ্বমুখী, এক ভরি স্বর্ণ কিনতে কত লাগবে?

পতনের দেড় ঘণ্টা পর ফের ঊর্ধ্বমুখী, এক ভরি স্বর্ণ কিনতে কত লাগবে?

দাম কমে দেশে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় টালমাটাল স্বর্ণের বাজার। বিশ্ববাজারে দাম কমার স্থায়িত্ব ছিল মাত্র দেড় ঘণ্টা; এরপরই ফের চড়তে শুরু করে এই মূল্যবান ধাতুর দর। মূলত ইরানের সঙ্গে নতুন আলোচনার আশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গতকাল শুক্রবার দিনের শুরুতে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমলেও পরবর্তী সময়ে তা ঘুরে দাঁড়ায়। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের সম্ভাবনায় তেলের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারকে চাঙ্গা করে তোলে।

সবশেষ ৩০ এপ্রিল রাতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে দামেই শনিবার (২ মে) কিনতে হবে স্বর্ণ।

বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার খরচ করতে হবে। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সবশেষ শুক্রবার (১ মে) সকাল ১০টা ৩৬ মিনিট পর্যন্ত (১৪৩৬ জিএমটি) স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৩৬.৭২ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে দাম কমে ৪ হাজার ৫৫৯.৪৮ ডলারে নেমেছিল। তবে পুরো সপ্তাহের হিসাব ধরলে এখনো ১.৬ শতাংশ লোকসান রয়ে গেছে। অন্যদিকে, জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৯.৬০ ডলারে পৌঁছেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার (রুপা) দাম ৩.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৬.২৬ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম ০.৮ শতাংশ বেড়ে ২ হাজার ২ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়াম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৭.১২ ডলারে পৌঁছেছে।

প্রসঙ্গত, দেশে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সূত্র: চ্যানেল২৪