
বিএনপি ও জামায়াতে ইসলামীর কেউই নির্বাচনের জন্য ঢাকা-১০ আসন ছেড়ে না দেওয়ায় শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিতে বাধ্য হন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগদানকারী রাঁশেদ খান।
পোস্টে রাশেদ খাঁন বলেন, শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা ১০ আসন ছাড়েনি জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করেছিলেন! তবুও জামায়াতের আমির রাজি হননি। সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা ১০ আসন ছাড়েনি। এ জন্য তাকে শেষমেশ এনসিপিতে যেতে হয়েছে। এবার এনসিপির সাথে কোনো আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করলো। জানি না, এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কি না এবং এনসিপি এ জন্য জামায়াতকে মুনাফেক বলে কি না!
তিনি আরও লেখেন, তবে সবমিলিয়ে গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের এমন সিদ্ধান্ত সত্যিই বিষ্ময়কর। সরকারে যাওয়ার ভুল সিদ্ধান্ত যেন আসিফ মাহমুদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জামায়াতে ইসলামী এনসিপিকে লোক দেখানো গুরুত্ব দিলেও, আসিফের বিতর্কের দায় নিতে চায় না! এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে… তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না! হ্যা, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিলো…..।












































