
গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, বাড়ির জমিজমা নিয়ে বর্নি গ্রামের রানা মুন্সির সাথে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে ওই জমিতে বাউন্ডারি দেওয়াল তোলার কাজ করছিলো রানা মুন্সী ও তার লোকজন।
এ সময় ওবায়েদ মুন্সী ও তার লোকজন বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে গর্ভবতী নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।
মারাত্মক আহত ছয়জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
সূত্র : news24bd













































