
আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বার্তা দেওয়া হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে চিহ্নিত। ঢাকায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও বলা হয়েছে, সারাদেশে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখীর এই ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।











































