প্রচ্ছদ জাতীয় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থিত (নীল প্যানেল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম। নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে এবং সম্পাদক পদে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানে আসন্ন ২০২৬-২৭ সেশনের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের চূড়ান্ত করা হয়।
সূত্র : দেশ টিভি