প্রচ্ছদ অপরাধ ও বিচার তনুর ময়নাতদন্তের প্রতিবেদন বিতর্কে সেই চিকিৎসকের চাঞ্চল্যকর পোস্ট

তনুর ময়নাতদন্তের প্রতিবেদন বিতর্কে সেই চিকিৎসকের চাঞ্চল্যকর পোস্ট

কর্মকর্তার বরাত দিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি কী কোনো অপরাধ করেছি! আমি শুধু চিকিৎসক হিসেবে সরকারি দায়িত্ব পালন করেছি। আমি দেশ ছেড়ে পালাতে যাব কেন?’

তিনি আরও উল্লেখ করেন যে, এই মব ট্রায়াল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচারণার কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন তছনছ হয়ে গেছে। তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন, তার প্রতিটি বক্তব্য যেহেতু আইনগতভাবে নথিভুক্ত এবং যাচাইযোগ্য, সেখানে তাকে কেন একা টার্গেট করা হচ্ছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধারের পর থেকে দীর্ঘ ১০ বছর এই মামলার তদন্তে তেমন অগ্রগতি হয়নি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে এবং সম্প্রতি তিনজনের ডিএনএ ম্যাচ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ পাওয়া অন্য দুজন হলেন সাবেক সার্জেন্ট জাহিদ ও সাবেক সৈনিক শাহিনুল আলম।