
ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ শুরুর কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেই যে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’- শীর্ষক সেশনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। অফিসিয়াল কোনো তথ্য নেই।”
এর আগে, শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, “শুরুতেই আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করা হবে। এরপর একে একে অন্যদের।”













































