প্রচ্ছদ আর্ন্তজাতিক জাতিসংঘের মঞ্চেই ড. খলিলুর রহমানের কড়া হু’ঙ্কার

জাতিসংঘের মঞ্চেই ড. খলিলুর রহমানের কড়া হু’ঙ্কার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে গাজা সংকটের ভয়াবহতা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার শিশু। প্রয়োজনের তুলনায় সেখানে মানবিক সহায়তার মাত্র সামান্য অংশ পৌঁছাতে পারছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে তাঁর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রয়োগ নিয়ে। ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক মানুষের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার নীতিগুলো বেছে বেছে প্রয়োগ করা যায় না।

তিনি আরও বলেন, বিভিন্ন সংঘাতের পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘ সনদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার একই থাকে। তাঁর ভাষায়, বিশ্বে আস্থা পুনর্গঠন করতে হলে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপও প্রয়োজন।

গাজা ছাড়াও সুদান, ইউক্রেন, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট শুধু যুদ্ধক্ষেত্রের মানুষের ওপর নয়, পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে জাতিসংঘকে আরও কার্যকর করতে প্রতিষ্ঠানটির সংস্কার ও বৈশ্বিক আস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ২ জুনের নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন।

গাজা সংকট নিয়ে তাঁর বক্তব্যে মূল বার্তাটি ছিল—যুদ্ধ ও ভূরাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও বেসামরিক মানুষের সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও মানবিক সহায়তার নীতি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত