
রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অল্প সময়ের মধ্যেই তিনি জামিন পান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ প্রেক্ষাপটে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন লেখক ও গবেষক শাহরিয়ার কবির। পোস্টে তিনি শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার ও জামিনের সময়কাল নিয়ে প্রশ্ন তোলেন।
শাহরিয়ার কবির তার পোস্টে যা লিখেন তা অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
বড়ও পাকা খেলোয়াড়, শিরিন শারমিন চৌধুরীকে এতদিন গ্রেফতার কেন করা হয় নাই, কারন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদের অনুপস্থিতিতে রাষ্ট্রের দ্বায়িত্ব স্পিকারের হাতেই যেত ৭২ সংবিধানের মতে কিন্ত শিরিন উধাও। হটাৎ সামনে আসলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হওয়ায় পর। আবার জামিন ও হয়ে গেল ১ সপ্তাহের মধ্যে। খেলা চলছে আর আমরা সবাই শুধু দর্শক। কবে পাবো স্বাধীনতা।












































