প্রচ্ছদ জাতীয় ৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে দেশটির উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে এ ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে।

এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু