শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

মা-বাবার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ফ্রান্স থেকে বাংলাদেশে

দেশজুড়ে : স্বপ্ন ছিল ফ্রান্সে উচ্চশিক্ষা অর্জন শেষে বড় চাকরি করে দাঁড়াবেন পরিবারের পাশে। ছেলের স্বপ্ন পূরণে পরিবারও তাকে ফ্রান্সে পাঠায়। কিন্তু মরণব্যাধী ক্যানসার নিঃশেষ করে দিয়েছে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের মো. ইব্রাহীমের সব স্বপ্ন।

শেষ নিশ্বাস নিজের দেশে ত্যাগ করবেন বলে আবদার করলেও তাকে দেশে নিয়ে আসার মতো ছিল না কেউ। এমন সময় মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইব্রাহীমকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট।

জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের হাওলাদার বাড়ির মো. কাঞ্চন হাওলাদারের ছেলে মো. ইব্রাহীম। উচ্চশিক্ষার জন্য পরিবারের কাছে ফ্রান্সে যাওয়ার আবদার করেন তিনি। তার সেই আবদার পূরণ করতে পরিবার ধারদেনা করে ২০২২ সালের শুরুর দিকে ফ্রান্সে পাঠান তাকে।

কিন্তু যাওয়ার মাত্র ৭ মাসের মধ্যেই ইব্রাহীম আক্রান্ত হন মরণব্যাধি ক্যানসারে। সেখানেই তিনি চিকিৎসা নিতে শুরু করেন। কিন্তু কিছুতেই ইব্রাহীমকে ক্যানসার থেকে সুস্থ করা গেলো না। শেষ নিশ্বাস বাবা-মার কোলে ত্যাগ করবেন বলে আবদার করলে ইব্রাহীমকে বাংলাদেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট।

মো. ইব্রাহীম জানান, অনেক স্বপ্ন নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে গিয়ে বেশ কয়েক মাস ক্লাসও করেছেন। কিন্তু ফ্রান্সে যাওয়ার ৫ মাস পর তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে তিনি ডাক্তার দেখিয়ে ওষুধ খান। কিন্তু কিছুতেই কমছিল না ব্যথা। পরে আরও দুই মাসের মাথায় টেস্টে ধরা পরে তার লিভারৎ ক্যানসার। এরপর তিনি ফ্রান্সের ড. ম্যাথিউ জামেলটের অধীনে প্রায় এক বছর চিকিৎসা নিয়েছেন।

কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। দিন দিন তার শরীরের অবনতি হতে থাকে। চিকিৎসকও তার হাল ছেড়ে দেন। চিকিৎসক তাকে সরাসরি বলেই দেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। এমন অবস্থায় অসুস্থ হয়ে তিনি সারাদিন তার গ্রামের বাড়ি, বাবা-মা এবং আত্মীয়-স্বজনদের কথা ভাবতেন।

এরপর তিনি ওই চিকিৎসকে বলেন শেষ নিশ্বাস তিনি তার বাবা-মার কোলে ত্যাগ করতে চান। কিন্তু তাকে দেশে নিয়ে আসার মতো ছিল না কেউ। পরে ওই চিকিৎসক তাকে প্রায় ৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিজে গত ২০ ডিসেম্বর বাংলাদেশে তার পরিবারের কাছে দিয়ে যান। গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি হাজারীগঞ্জ বাবার বাড়িতে আসেন।

ফরাসি চিকিৎসক ড. ম্যাথিউ জামেলটের এমন কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যতদিন বাঁচবেন তার জন্য দোয়া করবেন বলে জানান ইব্রাহীম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, ইব্রাহীমের ঘটনাটি খুবই দুঃখজনক। তবে ইব্রাহীমের পরিবার থেকে চিকিৎসার জন্য আবেদন করলে তারা সরকারিভাবে সহযোগিতা করবেন।

কুয়েতের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রবাসীদের জন্য

জাতীয়: কুয়েতের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রবাসীদের জন্য। এবার বর্তমান প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে পার্টটাইম কাজের সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা।

নতুন বছরের শুরুতে বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুয়েত সরকার। কুয়েতে এক কোম্পানির আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা দেশটির শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করতে প্রতিনিয়ত চালায় তল্লাশি।

ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহেই আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যমের খবরে।

তবে এ বিষয়ে আর কোনো বাধা থাকলো না সরকারের পক্ষ থেকে। কুয়েত কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নতুন বছরের শুরুতে পার্টটাইম কাজের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সঙ্গে পার্টটাইম চাকরির অনুমতি দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে কর্মরত আকামাধারী প্রবাসীরা নিজ নিয়োগকর্তার অনুমতি নিয়ে চার ঘণ্টা পার্টটাইম কাজ করতে পারবেন। এমন খবরে আনন্দিত কুয়েতে অবস্থানরত ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, কুয়েতের বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি

জাতীয়: বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

গতকাল শুক্রবার সেনাসদর থেকে এই আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে। বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

এ ছাড়া সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন প্রবাসী যুবক

অপরাধ: পরিবারে স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের যুবক রিপন আলী (২৬)। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাবাকে মোটরসাইকেল কেনার টাকা পাঠানোর কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। শুক্রবার সকাল ১০টায় রিপন আলীর মৃত্যুর খবর শুনতে হয় পরিবারের সদস্যদের।

জানা গেছে, মোবাইল ফোনে কথা বলার সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় রিপনের। একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সৌদি আরবে তার সঙ্গে থাকা প্রবাসীরা জানিয়েছেন, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলতেন রিপন আলী। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিলেন রিপন। তবে তার শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রুমে চলে যান। সহকর্মীরা কাজ শেষ করে রুমে এসে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের সামনে থাকা মোবাইল ফোন চেক করে দেখেন সর্বশেষ প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে তার। পরে পরিবারের কাছে ফোন করে তার মৃত্যুর খবর দেন সহকর্মীরা।

রিপন আলীর বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমার কাছে প্রেমের কথা মোবাইল ফোনে জানিয়েছে ছেলে। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। মরদেহ আনতে না পারলে সৌদি আরবে দাফন করা হবে।’

বাংলাদেশের নির্বাচন ও পিটার হাসের সফর নিয়ে যা জানাল ভারত

জাতীয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। উপকূলীয় ৪৩ ইউনিয়নে কোস্ট গার্ড মোতায়েন
শুক্রবার (২৯ ডিসেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে।

ভারত সরাসরি ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে’ বিএনপির মুখপাত্রের সাম্প্রতিক এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক ভারত সফর নিয়ে বাগচি জানান, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন। এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই এ বিষয়ে আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।

পুলিশের ধাওয়া খেয়ে পা ভাঙলো বিএনপি নেতার

অপরাধ: হবিগঞ্জে লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপি’র নেতাকর্মীদের ধাওয়া করে গোয়েন্দা পুলিশ। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমকে ধরতে বহুলা গ্রামে হানা দেয় গোয়েন্দা পুলিশের একটি দল। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ।

পরে আহত অবস্থায় একটি ঝোপের নিচে গিয়ে আত্মরক্ষা করেন সেলিম। পুলিশের লাঠির আঘাতে তার বাম পা ভেঙে গিয়েছে বলে জানান আহত সেলিম। গতকাল দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের একদফা দাবিতে বহুলা, আনন্দপুর, দিঘলবাঁক,

নারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করে জেলা বিএনপি। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলসহ ছাত্রদল,

বিএনপি, যুবদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের শেষ পর্যায়ে বহুলা গ্রামের কাছে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। কর্মসূচির শেষে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এতে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করে আসছি। কোনো কারণ ছাড়াই ডিবি পুলিশ আমার ওপর হামলা করেছে।

তাদের লাঠির আঘাতে আমার বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছি। ধারণা করছি- পা-টি ভেঙে গেছে। তিনি বলেন, হামলা মামলা করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সরকারের পদত্যাগের আগ পর্যন্ত জিয়ার সৈনিকরা মাঠে থাকবে।

নিজেদের ৬০ প্রার্থী ‘বেইমান’ বললেন শমসের-তৈমূরকে

জাতীয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ৬০ প্রার্থী দলটির চেয়ারপারসন ও মহাসচিবের বিরুদ্ধে যোগাযোগ বন্ধের অভিযোগ তুলেছেন। দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকারকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়ে আরও নানান অভিযোগ করেন তারা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির ৬০ প্রার্থীর পক্ষে এ অভিযোগ জানানো হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৭ প্রার্থী। তবে তৃণমূল বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আলোচনা সভায় তৃণমূল বিএনপির ৬০ প্রার্থীর পক্ষে বলা হয়, ‘আমরা নির্বাচনী ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার চালিয়ে যাচ্ছি। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকার জাতীয় বেইমান। তারা নির্বাচনী মাঠে নামিয়ে এখন আমাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।’

তারা আরও বলেন, ‘আমরা বিশেষ সংবাদমাধ্যমে জানতে পেরেছি, চেয়ারপারসন ও মহাসচিব বিএনপির সঙ্গে আঁতাত করে সব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছেন। এ অবস্থায় আমরা তৃণমূল বিএনপির সব প্রার্থী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করছি। যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হই।’

অভিযোগের বিষয়ে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ বলেন, ‘এটা চক্রান্ত। এরা এলাকায় নির্বাচনী কাজ না করে ঢাকায় এসে ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা-১৫ আসনের তৃণমূল বিএনপি মনোনীত খন্দকার এমদাদুল হক সেলিম এই সংবাদ সম্মেলন করিয়েছেন। ব্যানারে লেখা দলের কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার ও ভাইস চেয়ারপারসন ডা. শেখ হাবিবুর রহমানের নাম। তারা উপস্থিত নেই। আমরা গতকাল (বৃহস্পতিবার) রাতে উনাদের সঙ্গে কথা বলেছি, উনারা বলেছেন আসবেন না।’

তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ বন্ধের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুজনই এখন নির্বাচনী প্রচারে খুবই ব্যস্ত। তাছাড়া তাদের পক্ষে ১৩৭ প্রার্থীর সঙ্গেই নিয়মিত যোগাযোগ করাও সম্ভব নয়। প্রার্থীদের কেউ যোগাযোগ করলে দলের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে চেয়ারপারসন-মহাসচিবের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির সঙ্গে আঁতাত করে ভোট থেকে সরে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে সালাম মাহমুদ বলেন, এটা সম্পূর্ণ অবান্তর কথা। আমাদের বেশকিছু প্রার্থীর বিজয় হওয়া এবং আগামী সংসদে ‘শক্তিশালী বিরোধী দল’ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কেন নির্বাচন থেকে সরে যাব?

ভাগ্য খুলেছে সুপ্রিম পার্টির ভাণ্ডারীর

ভাগ্য খুলেছে আলোচিত সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে- এমন খবর হাউর হয়েছে। শুরু থেকে খাদিজাতুল আনোয়ার সনিকে এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

তবে গুঞ্জন ওঠে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে আওয়ামী লীগ সমর্থন দিবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর দেখা করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিকে এমন খবরকে গুজব বলে জেলা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের উদ্যোগে ফটিকছড়ি সদরে গুজব বিরোধী সমাবেশ করা হয়। সেখানে সাইফুদ্দীনের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। সমাবেশে নেতারা বলেন, নৌকা সনির আছে এবং থাকবে। তবে এ বিষয়ে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি। এরপর তিনি আমাকে সমর্থন দেয়ার বিষয়টি জানান।

আমাকে ইতিমধ্যে পেয়ারু সাহেব (জেলা পরিষদ চেয়ারম্যান) ফোন দিয়েও নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন আশা করছি আমার বিজয় নিশ্চিত। আর আমার চাচাও নাকি (নজিবুল বশর মাইজভাণ্ডারী) আজকে জুমার নামাজে বলেছেন আমাকে সমর্থন দেয়া হচ্ছে। তবে উনি এটা বলেছিলেন কিনা এখনো আমি নিশ্চিত নই।

সাইফুদ্দীন মাইজভাণ্ডারীকে সমর্থন দেয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম মানবজমিনকে বলেন, আমি ওইভাবে নির্দেশনা পাইনি। তবে শুনেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন জানিয়েছেন, সেটাই দলীয় সিদ্ধান্ত ধরে নিতে হবে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ওই আসন আগেই সবার জন্য উন্মুক্ত করে দেয়ার কথা ছিল। তবে কীভাবে জানি সনি নৌকা পায়। যেখানে উপজেলা আওয়ামী লীগের অনেকেই তার পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার ফটিকছড়িতে সনির সমাবেশে জেলা আওয়ামী লীগের সেক্রেটারিও ছিলেন। এখন যেহেতু নেত্রীর স্পষ্ট নির্দেশনা এসেছে, সেহেতু উপজেলা আওয়ামী লীগের অনেকেই সাইফুদ্দীনের পক্ষে কাজ করবেন। আমি ভোট দিলে একতারাকেই দেবো।

এ বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে- ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগকে সুপ্রিম পার্টির প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকার কর্মীরা যেন তাদের পক্ষে কাজ করে। আমাকে ফোন করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নৌকার মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে তার মুঠোফোনে পাওয়া যায়নি। সুপ্রিম পার্টির দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, আপনারা যা শুনেছেন বিষয়টি সঠিক।

প্রসঙ্গত, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে প্রথমে নৌকা প্রতীক দেয়া হয়েছিল সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনিকে। তবে শেষ মুহূর্তে এসে তাকে সরিয়ে নজিবুল বশর মাইজভাণ্ডারীকে নৌকা প্রতীক দেয়া হয়। আর এবার নজিবুল বশরের ভাতিজা ও সদ্য গঠিত সুপ্রিম পার্টির প্রধান শাহজাদা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর কারণে ভাগ্য বিপর্যয় হচ্ছে বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সনির।

কামরাঙ্গীরচরে নৌকার মিছিলে বিএনপির হামলার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর কাঁচা বাজারের সামনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মো. তানভীর (২২) ও মো. শিবা (৩০)। তানভীর কামরাঙ্গীরচর জাওলাহাটির মৃত আবুল হোসেনের ছেলে এবং শিবা কামরাঙ্গীরচর নয়াগাঁও এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি মাসুদ হোসেন জানান, আজ বিকেলের দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ঢাকা–২নং আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণার মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ কর্মী তানভীর এবং শিবা আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর থেকে আওয়ামী লীগের দুই সমর্থক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আমাদের ঢাকা মেডিকেলে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে তাদের রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

নির্বাচনে অংশ নেয়া সবাই পেইড সার্ভেন্ট

সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছে কেউ বিরোধী দল নয়, এসব রাজনৈতিক দল সরকারের পেইড সার্ভেন্ট। ৭ জানুয়ারি কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। বললেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলি আহমেদ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমেদ বলেন, সরকার বিএনপিকে পঙ্গু করেছে কিন্তু জনপ্রিয়তা কমাতে পারেনি । নির্বাচন বন্ধ করে সবার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসুন। কারণ, পাতানো নির্বাচন করে এবার আর ক্ষমতায় থাকতে পারবেন না।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন ক্ষমতাসীনদের মৃত্যুর নির্বাচন। আপনাদের ছেলে-মেয়েদের মৃত্যুর নির্বাচন। তাই টাকার কাছে বিক্রি হবেন না। নির্বাচনের দিন ঘরে বসে থাকবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ হবে। কিন্তু আগামী তিন মাসের মধ্যে লাখ লাখ লোক রাস্তায় মরে পড়ে থাকবে। একজন আরেকজনকে মেরে টাকা নেবে। সরকারদলীয় মন্ত্রী, সংসদ সদস্যদের কোটি টাকা অর্থপাচারের জন্য এমন অবস্থা হবে বলে দাবী করেন তিনি।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...