
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া হল’ রাখা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ছাত্রী হলটির নির্মাণকাজ পুনরায় শুরু হয়। ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নির্মাণকাজের উদ্বোধন করেন।










































