প্রচ্ছদ জাতীয় গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন

গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে মঈনের ৬ সহযোগীকেও।

সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন— সুমন, লিটন, মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২) মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)।

বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, প্রথম শেরেবাংলানগর এলাকা থেকে সুমন ও মঈনের সহযোগী লিটনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। চাঁদা দাবি মালমায় জড়িত থাকার অভিযোগে পরে ফালান, রুবেল, স্বপন ও শাওনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

এতে জানা যায়, চাঁদাবাজি মামলার মূল হোতা মঈন উদ্দিনকে (৪২) কালিয়া থানাধীন নড়াইল থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।