প্রচ্ছদ জাতীয় চাকরি ফিরে পেয়েই পদোন্নতি পেলেন আলোচিত সেই পুলিশ কর্মকর্তা

চাকরি ফিরে পেয়েই পদোন্নতি পেলেন আলোচিত সেই পুলিশ কর্মকর্তা

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহালের অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে, গত ৯ মার্চ তার বরখাস্ত থাকাকালীন সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতাসহ সব ধরনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় বিজ্ঞ আদালত তাকে নির্দোষ গণ্য করে মামলার দায় থেকে খালাস দেন। তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে।

গণভোটের বৈধতা তো আছেই, অবৈধ বলছি না : স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, বিএনপি-জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে কোহিনূর মিয়া তৎকালীন সরকারের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আর এ কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাঁকে কোণঠাসা করে। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়।