প্রচ্ছদ জাতীয় ক্ষমা করবেন স্যার, ফ্যাক্ট বিএনপির যুবদল নেতা মইনের চাঁদাবাজি

ক্ষমা করবেন স্যার, ফ্যাক্ট বিএনপির যুবদল নেতা মইনের চাঁদাবাজি

ক্ষমা করবেন স্যার, আপনার মূল্যায়ন আমরা করতে পারিনি।। কিছুদিন আগে এক মা আমার কাছে এসেছিলের যার দুটি ছেলে -একটি ১২ আরেকটি ১৪বছর। দুটি সন্তানের ৪টি কি’ডনিই ন’স্ট ডায়ালাইসিস করে কোনভাবে বেচে আছে।

দ্রুতই তাদের কিডনি প্রতিস্থাপন করতে হবে। ওদের বাবা ঢাকায় একটি বাসার দারোয়ান। মা আদালত থেকে পারমিশন এনেছে তার একটি কিডনি বড় ছেলেকে দিবে। আমার কাছে এসে কান্নাকাটি করছে যেন তার আরেকটি কি’ডনি ছোট ছেলেকে দেয়া হয় তিনি বাচতে চান না। এদিকে কি’ডনি প্রতিস্থাপন করতে খরচ পাহাড় সমান।

সব মিলিয়ে পরিবারটিকে নিয়ে আমি খুব চিন্তায় পরে যাই। ডা: কামরুল ইসলাম স্যারকে আমি আগে থেকেই চিনতাম। ওনার মানবিক গুনের কথা অনেক শুনেছি এই ভরসায় আমি বাচ্চা দুটিকে তার হাসপাতালে পাঠাই।

পরের ঘটনা ম্যজিক্যাল -শুধু এইটুকু বলি উনি যাস্ট একটা মানুষ রুপি ফেরেশতা যাকে আ’ল্লাহ আমাদের দেশে পাঠিয়েছে। উনি এমন দুই হাজারের বেশি কি’ডনি প্রতিস্থাপন করেছেন তাও বিনামূল্যে।
এখনো করে যাচ্ছেন। একজন ধার্মিক বিনয়ী এই মানুষটির ব্যাক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। গতকাল রাতেই জানতে পারলাম এই মানুষটির কাছে বিএনপির যুবদলের মইন ও তার বাহিনী চাঁ’দা চেয়ে গত এক বছর তাকে বিভিন্ন রকম হু’মকি দিয়ে আসছে।
সিসি টিভি ফুটেজ দেখে তার ভ’য়াব’হতা বোঝা যায়। এ ঘটনা তিনি বারবার বিএনপির উপর মহলে জানিয়েও কোন প্রতিকার পাননি।

আহারে দেশ আমার। যে দেশে গুনের কদর নাই সেইদেশে গুনী জন্মায় না। ডা. কামরুল হয়তো ভুল করে এইদেশে জন্মেছে। আমরা তার কদর করতে পারিনি। ক্ষমা করবেন স্যার।
-আলী আসগর ইমন
সাংবাদিক, মানবাধিকার কর্মী।