
জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদ
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা সংশোধিত বিল-২০২৬ আজ সংসদে পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিলটি সংসদে উত্থাপনের সময় তিনি স্পিকারকে সম্বোধন করে বলেন, খুব দুঃখের ব্যাপার, আবারও শেখ হাসিনা বলতে হচ্ছে।
সংসদে স্পিকার বলেন, আমি এখন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা সংশোধন বিল-২০২৬ উত্থাপনের অনুরোধ জানাচ্ছি।
এরপর দাঁড়িয়ে সালাহউদ্দিন বলেন, মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার। এতক্ষণ যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে।
এ সময় সবাই হেসে ওঠেন। পরে বিলটি উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা পাস হয়।
আজ সংসদে ৯টা বিল পাস হয়েছে।











































