প্রচ্ছদ জাতীয় দুই শিশুকে রেখে জেল, কষ্টের বর্ণনা দিলেন ভোলার নারী কর্মী

দুই শিশুকে রেখে জেল, কষ্টের বর্ণনা দিলেন ভোলার নারী কর্মী

‘আমার অসুস্থ দুইটা ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে আছি, আমি চাই সামনের দিনগুলোতে আমেদের কথা বলার সুযোগ দেয়া হোক।’ জামিনে মুক্তি পাওয়ার পর এসব কথা জানালেন ভোলায় আটককৃত জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুরের পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এ সময় সাওদা সুমি বলেন, ‘এ কষ্ট পাওয়ার জন্য আমারা এ সরকারকে নির্বাচিত করিনি। আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমারা এটাই চাই।’

তিনি আরও বলেন, ‘আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউয়ের জন্য এ কাজ করতে যাব না। আমি দেশকে ভালবেসে এ কাজ করেছি, আমার জনগণের জন্য এ কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতে হবে’।

তিনি আরও বলেন, ‘আগামী সতের বছর কি আমারা আবার জেলের মধ্যে থাকাব। গত আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে। এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো তাদের ত্যাগের বিনিময় আমারা যদি চুপ করে থাকি, তাহলে কি লাভ হলো আমাদের। এ বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে তো এত রক্ত দিয়েছি’।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সন্দেহজনক হিসেবে তাকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ মামলার জিয়ারু ও আসামিরপক্ষের আইনজীবীর দীর্ঘ এক ঘণ্টার শুনানির পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে জামায়াতে ইসলামির মহিলাকর্মী সওদা সুমিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।