প্রচ্ছদ জাতীয় সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি

সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে শাহরিয়ার কবির উল্লেখ করেন, ‘সাওদাকে ভোরের আলো (ফোটার) আগেই মুক্তি দিন, না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিব ইনশাআল্লাহ।’

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিবি সাওদা। ভোলা পৌরসভা জামায়াতে ইসলামীর নারী কর্মী তিনি। জানা গেছে, ফেসবুকে ভুয়া ফটোকার্ড ও জ্বালানি তেল সংকট ইস্যুতে পোস্ট দেওয়ার অভিযোগে সাওদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনা ইঙ্গিত করে ফেসবুকে শাহরিয়ার কবির লিখেন, ‘এক সাওদার লিখনীতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। সহ‍্য করতে পারলেন না। জুলাই জেগে উঠুন। আজাদি।’