প্রচ্ছদ জাতীয় সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি

সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি

ব্যবসায়ীদের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে দোকানপাট খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়িয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের প্রতিনিধিরা সময় বাড়ানোর অনুরোধ করেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সায় দেন সরকারপ্রধান।

চিঠিতে এ ছাড়া মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বেলায়ও একই সময়সীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সূত্র : কালবেলা