
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ২৭ মে থেকে ঈদুল আজহা শুরু হতে পারে। এর আগে ২৬ মে পালিত হতে পারে পবিত্র আরাফাত দিবস। ঈদের ছুটি চলবে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট ছুটি সর্বোচ্চ ছয় দিনে গড়াতে পারে, যা প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের জন্য বড় স্বস্তির খবর।
এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই ভ্রমণ পরিকল্পনা, পারিবারিক আয়োজন ও বিনোদন কার্যক্রমের প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের বাকি সময়েও সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে। এছাড়া বছরের শেষে UAE National Day (ঈদ আল ইত্তিহাদ) উদযাপিত হবে ২ ও ৩ ডিসেম্বর, যা আবারও টানা ছুটির সুযোগ এনে দেবে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সব তারিখই চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং চূড়ান্ত ঘোষণা সরকারি কর্তৃপক্ষ থেকেই আসবে।
২০২৬ সালে ইউএই-এর সম্ভাব্য ছুটির সূচি
আরাফাত দিবস: ২৬ মে (মঙ্গলবার)
ঈদুল আজহা: ২৭–২৯ মে (বুধবার–শুক্রবার)
মোট ছুটি: সাপ্তাহিক ছুটিসহ সর্বোচ্চ ৬ দিন
সূত্র: গালফ নিউজ










































