প্রচ্ছদ জাতীয় কড়া নিরাপত্তার মাঝেও ভিআইপি এলাকায় ড্রোন উড়ল! অতঃপর…

কড়া নিরাপত্তার মাঝেও ভিআইপি এলাকায় ড্রোন উড়ল! অতঃপর…

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় একটি ড্রোন জব্দ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩৭ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক বিষয়টি নিশ্চিত করে।

তারা জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আগে থেকে অনুমতি না ছাড়া বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো হচ্ছিল। বিষয়টি বিদ্যমান বিধিবিধানের পরিপন্থি। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।