প্রচ্ছদ আর্ন্তজাতিক উবার ইটস ডেলিভারি ড্রাইভার খাবার দিয়ে পরে ফেরত গিয়ে কাস্টমারকে ধ’র্ষণ

উবার ইটস ডেলিভারি ড্রাইভার খাবার দিয়ে পরে ফেরত গিয়ে কাস্টমারকে ধ’র্ষণ

যুক্তরাজ্যের বস্টন এলাকায় এক নারী গ্রাহকের বাসায় ধর্ষণের দায়ে এক উবার ইটস ডেলিভারি ড্রাইভারকে কারাদণ্ড দিয়েছে আদালত।

৪৭ বছর বয়সী জিতেন্দ্রকুমার প্রজাপতি, যিনি লিংকনশায়ারের উইবার্টন ওয়েস্ট রোডে বসবাস করতেন, ১৯ জানুয়ারি দুপুরের পর এক নারীর বাসায় খাবার সরবরাহ করতে যান। ডেলিভারির সময় তিনি ভুক্তভোগীর সঙ্গে আলাপ জমান এবং নিজেকে নতুন আসা বলে পরিচয় দিয়ে ভিসা ও কাজের বিষয়ে সাহায্য চান। এই সুযোগে তিনি ওই নারীর ইনস্টাগ্রাম ও ফোন নম্বর সংগ্রহ করেন।

পরে বিকেল প্রায় ৫টার দিকে তিনি আবার সেই বাসায় ফিরে যান। কিছু সময় কথাবার্তার পর পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় এবং তিনি ওই নারীকে ধ*র্ষণ করেন। ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার পর তিনি ভুক্তভোগীকে “Sorry” লিখে মেসেজ পাঠান।

পরবর্তীতে তিনি নিজের হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তন করেন এবং ‘২৪ ঘণ্টা পর মেসেজ মুছে যাওয়ার’ সেটিং চালু করেন। ভুক্তভোগী তাকে ধর্ষণের অভিযোগ করলে তিনি বারবার ক্ষমা চান এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ করেন।

ভুক্তভোগী দ্রুত পুলিশকে জানালে, ডেলিভারিতে ব্যবহৃত গাড়ির সূত্র ধরে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তার করে। প্রথমে ধর্ষণ ও শ্বাসরোধের অভিযোগ আনা হলেও, পরবর্তীতে শ্বাসরোধের অভিযোগটি আদালতে বাদ দেওয়া হয়।

লিংকন ক্রাউন কোর্টে বিচার শেষে তিনি ধর্ষণের দায় স্বীকার করায় ৫ বছরের সাজা কমিয়ে ৩ বছর ৮ মাসে নির্ধারণ করা হয়। এছাড়া যৌন নিপীড়নের জন্য তাকে একসঙ্গে ১৮ মাসের সাজা দেওয়া হয়েছে এবং সাজা শেষে তাকে দেশ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল জেসিকা ম্যাককিয়ারনান বলেন, ভুক্তভোগীর সাহসী পদক্ষেপের কারণেই দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।