প্রচ্ছদ জাতীয় ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠিত, আছেন যারা

৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠিত, আছেন যারা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা এ সংক্রান্ত গেজেট বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গেজেটে উল্লেখ করা হয়, ‘জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হলো’।