প্রচ্ছদ জাতীয় ২৭ জেলার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ

২৭ জেলার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ

সারাদেশে গরমের দাপট অব্যাহত রয়েছে। ঢাকাসহ দেশের ২৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে অসহনীয় এই গরমের মধ্যেই সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি গরমে জনজীবনে অস্বস্তি বজায় থাকার শঙ্কা রয়েছে।