প্রচ্ছদ জাতীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, কারণ কী?

পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, কারণ কী?

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (৩ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর পদ থেকে জোনায়েদ সাকির অব্যাহতি এবং নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি ছাড়াও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার এবং হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি। এরপর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।