
এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সম্প্রতি সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তাহসিন বলেন, ‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)’।
এর আগে এদিন গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তাহসিন রিয়াজ। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার দোহাই দিয়ে জনগণের অধিকার খর্বের একটি সংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তাহসিন বলেন, সংসদ সদস্যরা যখন সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলেন; তখন বিষয়গুলো একটি সংগঠিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এই সংগঠিত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
তিনি দাবি করেন, ওই সময়েও সংবিধান ও সংসদের কাঠামো ব্যবহার করে জনমত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের ধারায় চলমান রয়েছে এবং আমরা ভোটাধিকার খর্বের একটি দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছি







































