
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে বিএনপি আট, জামায়াত ইসলামী পাঁচ ও আওয়ামী লীগ দুই পদে বিজয়ী হয়েছে।আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার (বিএনপি) বিজয়ী হয়েছেন।
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন এবার ৩টি প্যানেলে ১৫ পদে মোট ৩৪ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি-জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করেছে। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে ২টি পদে জয় পেয়েছে।
বিএনপি ও জামায়াতের প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।
এছাড়া নিরপেক্ষ ব্যানারে আওয়ামী লীগের প্যানেলের শুধুমাত্র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দুটি পদে জয় লাভ করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াতের প্যানেলের আবুল হাসনাত হিমেল, অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয় লাভ করেন ।
এ বছর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট প্রদান হয় এতে মোট ভোট পড়েছে ১২৫৩।







































