
ঈদের লম্বা ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা দিন ছুটি কাটানোর দারুণ এক সুযোগ। তবে, এই সুযোগ পেতে কারোর জন্য ১ আবার কারোর জন্য ২ দিনের ছুটি ম্যানেজ করতে হবে।
আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে ছুটি থাকবে। এর ঠিক ১ দিন পরেই বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল ছুটি নেওয়া সম্ভব হলেই মিলবে টানা ৫ দিনের ছুটি। কারণ, এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক নিয়মিত ছুটি। অর্থাৎ মঙ্গল থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিন পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মোক্ষম এক সুযোগ মিলছে এই এপ্রিলেই।
আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে ছুটি থাকবে। এর ঠিক ১ দিন আগে ১৩ এপ্রিল সোমবার চৈত্র সংক্রান্তি সাধারণ ছটি। তবে এই ছুটি শুধুমাত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসমূহের জন্য প্রযোজ্য। ফলে পার্বত্য জেলাসমূহের সরকারি চাকরিজীবীরা ১৪ এপ্রিলের সঙ্গে ১৩ এপ্রিলও ছুটি পাচ্ছেন। ১৩ ও ১৪ এপ্রিল সোমবার ও মঙ্গলবার। তাই ১২ এপ্রিল রোববার ছুটি নিলেই ১০ এপ্রিল (শুক্রবার), ১১ (শনিবার), ১২ এপ্রিল (রোববার), ১৩ এপ্রিল (সোমবার) ও ১৪ এপ্রিল (মঙ্গলবার) টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।
যারা ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারেননি, তারা এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা সেরে ফেলতে পারেন।











































