প্রচ্ছদ জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা খোয়ালেন এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য। সোমবার (৩০ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে হানজালা লিখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে!’

তিনি আরও লিখেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন— আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।’

এমপি হানজালার এই পোস্টে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ২ ঘন্টায় তার পোস্টে ৫০ হাজার রিয়েকশন আসে। ২ হাজারের বেশি শেয়ার এবং ৫ হাজারের বেশি কমেন্ট পরে পোস্টে।