
সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ১৬ জেলায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। শুক্রবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।
তিনি বলেন, পুরো দেশের ওপর দিয়ে শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬ জেলার ওপর ঝড়ের তীব্রতা ও বড় আকারে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।











































