প্রচ্ছদ জাতীয় অনারারি কমিশন পেলেন সেনা ও নৌবাহিনীর ২৭ কর্মকর্তা

অনারারি কমিশন পেলেন সেনা ও নৌবাহিনীর ২৭ কর্মকর্তা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর ২৭ কর্মকর্তাকে অনারারি কমিশন দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। আর নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আ. কাইয়ুম, মো. মোহাররম হোসেন, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, মো. ইসমাইল হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল কাদের, কাজী মোকাররম হোসেন, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া কামাল, মোহাম্মদ কামরুজ্জামান, মো. খালেদ মোর্শেদ নীরব, শেখ কামাল উদ্দিন, ওবায়দুর রহমান সেখ, মো. আবুল হাশেম ও মো. আব্দুল কাদের।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২০২৬ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হবে।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন পাওয়া কর্মকর্তারা হলেন খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, এইচ এম আব্দুল জলিল, শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম প্রধান, হাওলাদার মোহাম্মদ হান্নান, মো. সামিউল হক, মো. নুরুজ্জামান ও মো. দীন ইসলাম। নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকেই কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।