প্রচ্ছদ জাতীয় আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, কবে থেকে?

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, কবে থেকে?

অন্য যে কোনো ঈদুল ফিতরের চেয়ে এবার লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। সেই আমেজ শেষ হতে না হতেই আরও টানা ৫ দিনের ছুটির নেওয়ার সুযোগ আসছে।

আসন্ন এপ্রিল মাসে মাত্র ২ দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিনের ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এর ঠিক পরেই বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল যদি ছুটি নেওয়া সম্ভব হয়, তবেই লম্বা ছুটির সুযোগ মিলবে। কারণ এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক নিয়মিত ছুটি।

‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’