প্রচ্ছদ জাতীয় সাদিক কায়েমকে নিয়ে ছাত্রদল সভাপতির বি’স্ফোরক মন্তব্য

সাদিক কায়েমকে নিয়ে ছাত্রদল সভাপতির বি’স্ফোরক মন্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের সাথে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ম্যাসেজে কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

রাকিবুল ইসলাম রাকিব তাঁর পোস্টে উল্লেখ করেন, ২০১৮ সালের ৩১ জুলাই যখন শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়, তার মাত্র এক ঘণ্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার এক কর্মী (সাদিক কায়েমকে ইঙ্গিত করে) হলের শীর্ষ পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে গোলাম রাব্বানীর কাছে লবিং শুরু করেন। রাকিব অভিযোগ করেন, পদ পাওয়ার আশায় ওই কর্মী তৎকালীন ছাত্রলীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। অথচ ৫ আগস্টের পর সেই ব্যক্তিই এখন দেশ ও জাতিকে ‘সাহসিকতার গল্প’ শোনাচ্ছেন।

এর আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক ফেসবুক পোস্টে সাদিক কায়েমকে তাঁর হলের ছোট ভাই হিসেবে উল্লেখ করে লেখেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩০ লাখ টাকা ও (সাদিক কায়েম) খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

রাব্বানীর এই পোস্টের সূত্র ধরেই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাঁর পোস্টে ইংরেজিতে লেখেন, “History repeats itself” (ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে)। তিনি ইঙ্গিত দেন, অতীতে যারা ক্ষমতার বলয়ে থেকে সুবিধাভোগী হওয়ার চেষ্টা করেছে, তারাই এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টে নতুন পরিচয়ে সামনে আসছে।