প্রচ্ছদ হেড লাইন পুলিশের ‘টহল দলের’ সামনেই চুরি

পুলিশের ‘টহল দলের’ সামনেই চুরি

সম্প্রতি রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকার একটি ব্যাটারি-টায়ারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মুনসুরাবাদ হাউজিংয়ের ১০ নম্বর রোডের ওই দোকান থেকে নগদ টাকাসহ অন্তত ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়।পরে সোমবার (২৩ মার্চ) আদাবর থানায় মামলার আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহিন (৩৯)। তবে ঘটনার দুই দিনেও মামলা রেকর্ড হয়নি।ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সামনে রাখে। এরপর মালামাল ওই ট্রাকেই তুলে নেয়। এই ঘটনার সময় একটি পিকআপ ওই ট্রাকের পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সিসিটিভিতে দৃশ্যমান পিকআপটি পুলিশের টহল গাড়ি। ঘটনার পর পুলিশকে ফোন করা হলে ওই গাড়িতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

← Back

Thank you for your response. ✨