প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি: কাদের সিদ্দিকী

তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি। একজন বীর উত্তমের ছেলে এখন দেশের প্রধানমন্ত্রী- এটা বড় কথা না। জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি, কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন।

সম্প্রতি গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, সবাই জানে আমি তারেক রহমানের অনেক কিছুকেই পছন্দ করতাম না। তার হাওয়া ভবনকে পছন্দ করিনি, তার কার্যকলাপ থেকে শুরু করে অনেক কিছু পছন্দ করিনি। এদেশের মানুষ জানে যে, যেটা আমার হৃদয় থেকে সত্য বলে সেটা আমি সবসময় বলি। পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটাকে আমি ভরসা করে বলি না।

কিন্তু ’২৪ সালে শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি।

তিনি আরো বলেন, কেউ আমাকে বলেও দেয়নি। তার প্রতিটি কাজই অনেকাংশে আমার পছন্দ হয়েছে। আজকে মাত্র এক মাস কয়েক দিন সরকারে আছে।

এই এক মাস কয়েক দিনের তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে।